বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান ভূঁইয়া।
এ বছর উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা, মাছের পোনা অবমুক্ত করুন অনুষ্ঠানের পাশাপাশি মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। পুকুরের মাটি ও পানি পরীক্ষার পাশাপাশি উপকরণ বিতরণ বিতরণ করা হবে। শেষ দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সাংবাদিক হাসান বশির, প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
- ছাতকে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও পোনা মাছ অবমুক্ত
- ২৪-২৬ জুলাই তিন দিনব্যাপী নর্থ ইস্ট ইউনিভার্সিটির এডমিশন ফেয়ার শুরু


