বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, যুব ঋণ বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সোমবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আউয়াল ও প্রশিক্ষিত যুবক মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা প. প. কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আব্দুল কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও প্রশিক্ষণার্থী তোফাজ্জল হোসেন প্রমুখ।
আলোচনা সভার পর প্রশিক্ষিত যুব মহিলাদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
- বিশ্বম্ভরপুরে কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- মুয়াজ্জিনকে কুপিয়ে মসজিদের টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ১


