বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোটের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার উপজেলার বিশ্বম্ভরপুর বাজারে সত্যেন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিতে¦ ও কেবল বিশ্বাসের সঞ্চালনায় কমিটি গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় প্রচার সম্পাদক প্রভাষ কুমার শর্ম্মা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শচীন্দ্র পুরকায়স্থ, রাকেশ হাজং, স্বপন কুমার বর্মন, রাজেন্দ্র বিশ্বাস, রেনু বিশ্বাস, বিল্টু দেবনাথ, রাজিব বিশ্বাস, রাধা কান্ত দাশ, সুধাংশু বিশ্বাস, সুজন আচার্য্য প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শচীন্দ্র পুরকায়স্থকে সভাপতি, কনক দাশকে সাধারণ সম্পাদক ও হরলাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন করা হয়।
এছাড়া রাজিব কান্তি বিশ্বাসকে সভাপতি, রাজিব তালুকদারকে সাধারণ সম্পাদক ও ধীরেন্দ্র বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা যুব হিন্দু মহাজোট এবং বাবলু পালকে সভাপতি, দেবল আচার্য্যকে সাধারণ সম্পাদক ও সুকেশ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ছাত্র হিন্দু মহাজোটের কমিটি গঠন করা হয়।


