বিশ্বম্ভরপুরে টাস্কফোর্সের অভিযান ১১ লাখ টাকার মালামাল ধবংস

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বম্ভরপুর উপজেলার আমড়াগড়া নামক স্থানে টাস্কফোর্স পরিচালনা করে ১১ লাখ ৪ হাজার টাকা মূল্যের অবৈধ স্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছেন। মঙ্গলবার বিকেলে ধনপুর ইউনিয়নের আমড়াগড়া নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম মোশেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান।   এসময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  তবে ওই অভিযানে কোন ব্যক্তি আটক করা সম্ভব হয়নি।
অভিযানে ১১ টি স্যালো মেশিন, ৯টি লোহার পাম্প, ২টি ইঞ্জিন চালিত নৌকা, ২৫০ ফিট রিং, পিভিসি পাইপ এবং ৭২টি স্টীলের ড্রাম জব্দ করা হয় এবং তাৎক্ষণিভাবে তা ধ্বংস করা হয়। উদ্ধার ও ধ্বংসকৃত মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৪ হাজার টাকা।