বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ইপিআই টিকাদান, কোভিড ১৯ টিকাদানসহ বিভিন্ন টিকাদান কর্মসূচি বিষয়ে ধর্মীয় প্রতিনিধির নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও প. প. কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী। প্রশিক্ষণে সকল প্রকার টিকাদান কর্মসূচি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। এতে উপজেলার ইমাম, মৌলানা, পুরোহিতসহ ধর্মীয় প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

