Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বিশ্বম্ভরপুরে টিকা নিয়েছে ৮৩৫৪ জন শিক্ষার্থী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বিশ্বম্ভরপুরে টিকা নিয়েছে ৮৩৫৪ জন শিক্ষার্থী

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। গত ০৮ জানুয়ারি বিশ্বম্ভরপুরে শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান শুরু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করা হয়েছে। এছাড়াও গত ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ টিকা দেয়াও শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সর্বস্তরের লোকজনের মাঝেও করোনা টিকা প্রদান কার্যক্রম চলামান রয়েছে।