বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা গভর্নেন্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উপর দিনব্যাপী লোকালাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদ।
কর্মশালায় মূল বিষয়বস্তুর উপর আলোচনা করেন, জেলা স্থানীয় সরকার বিভাগের ফেসিলিটেটর মো. জিল্লুর রহমান।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম,সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.চৌধুরী জালাল মোর্শেদ, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.ছরুয়ার প্রমুখ।


