বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় মোটর সাইকেলের শিক্ষানবিশ ড্রাইভিং-লাইসেন্স আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পলাশ হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশিদের সভাপতিত্ব ও আব্দুর রহমান ও আবুল বাশারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিআরটিএ পরিদর্শক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, অধ্যক্ষ রমিজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ফজলুর রহমান বাদল,
আব্দুল বাসিত, ফজলুল হক।
পরে ১৯৫ জন মোটরসাইকেল চালকের হাতে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।


