বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করণের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও তথ্য অফিসের শরিফ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুদ্র ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগের প্রসংশা করা হয়। তন্মধ্যে একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষাসহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ের উপর বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সুলেমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনূকুল চন্দ্র দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি দীলিপ রঞ্জন বিশ্বাস, একটি বাড়ী একটি খামারের উপজেলা সন্বনয়কারী সামছুজ্জামান সবুজ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।


