বিশ্বম্ভরপুরে ত্রাণ বিতরণ করলেন ব্যারিস্টার ইমন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বন্যাশ্রয়কেন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে এবং শ্রীধরপুর গ্রামে ত্রাণ বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বন্যার্তদের মাঝে তিনি শুকনো খাবার ও মাস্ক বিতরন করেন।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বন্যা আশ্রয় কেন্দ্র ও শ্রীধরপুর গ্রামে বন্যার্থদের মাঝে শুকনো খাবার বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, জেলা কৃষকলীগ আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসির, জেলা আওয়ামী লীগের সদস্য শামিম আখঞ্জী, জমিরুল হক পৌরব, আশিকুর রহমান রিপন, জেলা কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ূন কবির মৃধা, যুগ্ম আহবায়ক আবুল কাহার, সিদ্দিক আহমদ, যুব লীগ নেতা দিলোয়ার হোসেন দিলু, সাবেক যুবলীগ নেতা মুস্তাক আহমদ, পলাশ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ প্রমুখ।