‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বাস্তবায়নে বিশ্বম্ভরপুর উপজেলায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৪০ জন বেকার নারী ও পুরুষদের দিনব্যাপী দক্ষতা ও বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হয়।
‘সমৃদ্ধ বসত—বাড়ি ও স্বাস্থ্যসেবা’ প্রকল্পের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন বেসরকারী স্বেচ্ছাসেবি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর নিবার্হী পরিচালক মো. মিজানুল হক সরকার।
প্রশিক্ষণ রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) সুনামগঞ্জ ও চন্দ্রমল্লিকা বহুমুখী সমবায় সমিতি লি. সুনামগঞ্জ সদর এর প্রশিক্ষক সানজিদা সরকার।
প্রশিক্ষণ এ উপস্থিত ছিলেন ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন এবং ইউনিয়ন সমন্বয়কারী মো. হাবিবুর রহমান।
প্রেসবিজ্ঞপ্তি
- জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ধর্মপাশায় আ.লীগ নেতা স্মরণে পৃথক সভা ও দোয়া মাহফিল


