বিশ্বম্ভরপুরে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে ছাত্রদলের মিছিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ১ম বর্ষ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এইচএসসি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিষেক দিনে শুভেচ্ছা মিছিলের পর উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সামছুল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা কুহিনুর আলম, জিল্লুর রহমান, ইয়াহিয়া হাসান    
রুবেল, শাহ শামীম রাজিব, ফয়জুন্নুর, ফয়সল আহমদ, রিপন আহমেদ, পাপ্পু মিয়া, জাহাঙ্গীর আলম, আলমগীর, হিফজুর, নজরুল, কলেজ শাখা ছাত্রদলের রুমেল, জুয়েল, ইসমাইল, হান্নান প্রমুখ।