বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সেমিনার মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম মূল বিষয়বস্তু উপস্থাপন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ সভায় সকল প্রকার দুর্যোগ, বন্য,খরা, ঘুর্নিঝড়, ভুমিকম্প, অগ্নিকা-, বজ্রপাতসহ বিস্তারিত তুলে ধরেন।
সভায় জানমাল সুরক্ষা ও দুর্যোগ প্রতিরোধে এসমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরা হয়। প্রাকৃতিক বিপর্যয়রোধে নদী খনন, পরিকল্পিত টেকসই বাঁধ নির্মাণসহ দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ ও এ ব্যপারে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।
- উকিলপাড়ায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ
- দক্ষিণ সুনামগঞ্জে ৩ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১ জন শ্রেষ্ঠ কাব নির্বাচিত


