বিশ্বম্ভরপুরে ধান কাটার উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশে বোর ধান কাটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার করচার হাওরে কৃষ্ণনগর গ্রামের পাশে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে ধান কাটার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. রুমানহাসান, উপজেলা প্রকৌশলী একরামুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। উপজেলার মুক্তিখলা গ্রামের মারফত আলীর জমিতে কাচি দিয়ে আনুষ্ঠানিকভাবে অতিথিবৃন্দ ধান কাটেন। পরে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়।
কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, বিশ্বম্ভরপুর উপজেলায় এ বছর ১০ হাজার ৫৫৮ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে হাওরে ৭০২৫ হেক্টর এবং হাওর বহির্ভূত ৩৫৩৩ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়। উপজেলার বৃহৎ খরচার হাওর সহ বিভিন্ন হাওরে ধান পাকতে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।