বিশ্বম্ভরপুরে ধোপাজান নদীর জব্দকৃত পাথর নিলামে বিক্রি

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা এলাকায় ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত টাস্কফোর্সের জব্দ করা ১,০৪,২৭১ ঘনফুট পাথর ৫২,৯০,৯০০ টাকায় প্রকাশ্যে নিলাম করা হয়েছে।
সোমবার সকাল থেকে ধোপাজান চলতি নদীর পাড় ডলুরা এলাকার বিভিন্ন স্পটে টাক্সফোর্স অভিযানের জব্দ করা পাথরের স্তপ গুলো মাপজোক করা হয়। এরপর বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর তত্বাবধানে ৬টি স্পটে মোট ১ লক্ষ ৪ হাজার ২শত ৭১ ঘনফুট পাথর প্রকাশ্যে ৫২ লক্ষ ৯০ হাজার ৯০০ শত টাকায় নিলাম করা হয়।
নিলাম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, পরিবেশে অধিদপ্তরের কেমিষ্ট সুকুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন সহ পুলিশ ফোর্স, ডলুরা বিজিবি প্রতিনিধিগণ, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা আ.লীগ নেতা মো. মহরম আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন ইমন, কাঠ বাগানের মালিক মো. আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, এলাকার মো. ফুলু মিয়া, অদুধ মিয়া, শাহ আলম, জাহিদুল ইসলাম, ফরিদ মিয়া, জয়নাল আবেদীন, সুনামগঞ্জ বালি পাথর সমিতির সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ূম, ভূমি অফিসের সার্ভেয়ার ননী ভূষন দাশ, ইউএনও অফিসের আইসিটি টেকনিশিয়ান আলাল উদ্দিন প্রমুখ।