বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নবনির্বাচিত ইউপি সদস্যগণ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের গণমিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম ওয়ালিউল ইসলামের পরিচালনায় শপথ বাক্য পাঠ
করান সহকারি কমিশনার (ভুমি, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা) মো. তালুত।
উপজেলার পাঁচটি ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৫জন ও সাধারণ সদস্য আসনে ৪৫ জন মোট ৬০ ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, পলাশ ইউনিয়নের চেয়ারম্যান মো. আ. কাইয়ুম মাস্টার, ফতেপুর ইউপির চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, সলুকাবাদ ইউপির চেয়ারম্যান মো. রওশন আলী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ১৩ জুলাই তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। একমাত্র বাদাঘাট (দঃ) ইউনিয়নে দুই চেয়ারম্যান সমান ভোট পাওয়ায় কর্তৃপক্ষ ফলাফল স্থগিত ঘোষণা করেন।


