বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প প্রিপ ট্রাস্ট এর আয়োজনে নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তা করার জন্য সেচ্ছাসেবকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রিপ ট্রাস্ট প্রোগ্রাম অফিসার মাইনুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।


