বিশ্বম্ভরপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, ডাক্তার আব্দুলল্লহ হেল মারুফ ফারুকী, ডাক্তার আব্দুস সালাম সাকি আর এম ও, ডাক্তার সাদিয়া ফারহানা, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার দিপানিতা বনিক, ডাক্তার শাপলা পিংকি সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মা মনি প্রকল্পের সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম।।
বক্তারা বলেন, উপজেলায় গত পাঁচ মাসে শতাধিক মাকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়া সরকারিভাবে বিনামূল্যে ডেলিভারি করা ও পরিবহন খরচ প্রদান করা সহ সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে।
সভায় নিরাপদ মাতৃত্ব সেবা বাস্তবায়নে হাসপাতালে ডেলিভারি করানো ব্যবস্থাসহ, সকল শ্রেণীপেশার লোকদের সচেতনতার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে মায়েদের নিয়ে উঠান বৈঠক বা সমাবেশ করার পরামর্শ প্রদান করা হয়।