বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে তামজিদ (৭) নামক এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার সকাল ৭ টায় উপজেলার ফতেপুর ইউপির ঘাগটিয়া গ্রামের সমরাজ আলী, তার ভাই ও শিশু সন্তান তামজিদ ছোট নৌকায় করচার হাওরের বেকাবান্দের ভাংঙ্গায় মাছ ধরতে গেলে প্রবল ¯্রােত ও ঢেউয়ে নৌকা ডুবে যায়। এতে শিশু তামজিদ ভেসে গিয়ে পানিতে ডুবে যায়। পিতা সমরাজ আলী ও তার ভাই কোন রকমে প্রাণে বাঁচলেও সন্তানকে রক্ষা করতে পারেনি।
খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবরিরা এসে খোঁজাখুঁজির পরও এ রিপোর্ট লিখা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।


