বিশ্বম্ভরপুর প্রতিনিধি
পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প.প. বিভাগের হল রুমে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ প. প. বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক। উপজেলা প.প. কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিলেট প.প. বিভাগের কনসালটেন্ট ডা. ওমর গোলাম আজাদ, মেরীষ্টোপ কনসালটেন্ট ট্রেইনার ডা. জানে আলম, জেলা নিউট্রেশন এ্যাট দ্যা সেন্টার প্রজেষ্টের হাসানুজামান,উপজেলা প্রজেক্ট অফিসার দেওয়ান ইশতিকুল আলম, সিডিও নাজমুল হাসান।
- ছাতকে ব্রয়লার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ও খামারি সমাবেশ
- মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার দুই


