বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার পরিকল্পনা, মা-শিশু কৈশোর কালীন প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা প. প. কর্মকর্তা আ. রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, নিউট্রেশন এ্যট দ্যা সেন্টার প্রজেক্টের দেওয়ান ইসতেয়াজ উল আলজা, কেয়ার জিএসকে প্রজেক্টের বাহারুল আলম। এছাড়াও পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
- শেষ হলো ঢাকার খেলা জমবে এবার মাঠের খেলা
- জামালগঞ্জের কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার পুর্ণাঙ্গ কমিটি গঠন


