বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের কনফারেন্স রুমে গত মঙ্গলবার গ্রহীতা মেলা উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিপিএম (সিসিএসডিপি ইউনিট) ডা. এম. রফিকুল ইসলাম তালুকদার। বিশ^ম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সহকারী পরিচালক ডা. ননী ভূষণ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ। সঞ্চালনা করেন জেলা প.প কার্যলয়ের ফ্যাসিলেটর শামছুল ওয়াসিম। এতে পরিবার কল্যাণ পরিদর্শকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।


