বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত গরু চোর পলাতক আসামীকে গ্রেফতার করেছে। রবিবার উপজেলা ধনপুর ইউনিয়ন সুরেশনগর মাঠ থেকে সাজাপ্রাপ্ত গরুচোর মোঃ রইছ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায় ২০১৪ সালের ২১ জুলাই রাতে উপজেলার সাংবাদিক স্বপন কুমার বর্মন এর বাড়ী থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে কাটাখালী
রাস্তায় বর্তমান আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিকসহ স্থানীয় জনতা সন্দেহজনকভাবে গরুসহ রইছ আলীকে আটক করে থানায় খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে গরুসহ রইছ আলীকে গ্রেফতার করে এবং বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট গরু চুরির দায়ে মো. রইছ মিয়াকে ১৪ মাসের দ- প্রদান করেন।


