বিশ্বম্ভরপুরে পাউবোর উপজেলা কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ২০২১/২০২২ অর্থবছরের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী, /খাল পুনর্খননের জন্য ইউনিয়ন হতে প্রাপ্ত কাবিটা স্কিম অনুমোদন সংক্রান্ত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদীদ। বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের অনুমোদন সংক্রান্ত বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প উ বো র উপসহকারী প্রকৌশলী মোঃ মনসুর রহমান। তাঁকে সহযোগিতা করেন পাউবোর সহকারি মোঃ আল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা প্রকৌশলী মোখলেসুর রহমান সরদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কৃষকলীগ আহ্বায়ক হুমায়ুন কবির মৃধা, এমপির প্রতিনিধি মখলিছুর রহমান, মৎস্য অফিসের সহকারি মহাদেব রায়। সভায় উপজেলার মোট ৩৪ টি স্কিম অনুমোদন করা হয় এবং এগুলো জেলা কমিটিতে প্রেরণের সিদ্ধান্ত হয়।