বিশ্বম্ভরপুরে পাঠাভ্যাসের উদ্বুদ্ধকরণ কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পাঠাভ্যাসের উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে উদ্বুদ্ধকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সেকেন্ডারি এডুকেশনের আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টিম ম্যানেজার ১১, ফিল ম্যানেজার মো. আবু হুরায়রা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভপুর দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক মো. মশিউর রহমান। সহযোগিতায় ছিলেন পাঠ পাঠাভ্যাসের উপজেলা প্রতিনিধি আল মামুন।