বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কিদ্দরপুর গ্রামে তুহিন মিয়া (৫) নামের শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশু গ্রামের মনির মিয়ার ছেলে। বুধবার দুপুরে দেড়টায় বাড়ির পাশে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু তুহিন পাড়ার অন্য ছেলেদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। এসময় গভীর গর্তে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁিজর পর গর্তে তার লাশ পাওয়া যায়। কোন অভিযোগ না থাকায় বিকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।