বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধনকৃত সেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের সহায়তায় বিশ্বম্ভরপুর উপজেলার বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে রুটি ও গুড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা মহিলা বিষয়ক কর্র্মকর্তা মো. জাহার হোসেনের তত্বাবধানে বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিপুর, বিশম্বরপুর নয়াহাটি, চান্দারগাঁও গোপালপুর, ফুলভরি, পিরিজপুর, কাটাখালী, ইসলামপুর গ্রামের ৩৫০ টি পরিবারের মধ্যে ৩৫০ টি রুটির প্যাকেট (প্রতিটি প্যাকেটে ১০ টি করে রুটি) ও গুড় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক পলাশ সরকার ও সালমান খা, উপজেলা মহিলা বিষয়ক অফিসের ট্রাফ ফাইজুল ইসলাম এবং জেলার সূর্যের হাসি মহিলা সমিতি, এসো কাজ করি, বাঘমারা মহিলা সমিতি, নারী শক্তি পল্লী সমাজ সমিতি, জানিগাঁও পল্লী সমাজ সমিতি, নারী জাগরন মহিলা সমিতি, সুরমা পল্লী সমাজ সমিতি, উচ্চগ্রাম সুরমা পল্লী সমাজ সমিতি, প্রতিশ্রুতি মহিলা উন্নয়ন সংস্থা, শাপলা ফুল পল্লী সমাজ সমিতি, কান্দিগাঁও মধুমতি পল্লী সমাজ সমিতি, চন্দ্র মারা মহিলা সমিতি ও অর্নিবান মহিলা সমিতির সভাপতিগণ উপস্থিত ছিলেন।


