বিশ্বম্ভরপুরে পিএফজির ফলোআপ সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পিএফজি এর সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর প্রেক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের প্রভাষক এটিএম শেখ আজরফ। দি হাঙ্গার প্রজেক্ট-এর আঞ্চলিক সমন্বয়কারী মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির নেতা (অবসরপ্রাপ্ত হাবিলদার) মো. মোরশেদ, বিএনপি নেতা আবদুস সাত্তার, আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার বর্মন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বিএনপি নেতা আবু জাফর উসমানী, বিএনপি নেতা মিজানুর রহমান, শিক্ষক শেখ নজরুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি সালেহ আহমদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মহিলা নেত্রী ফেরদৌস ও শামসুন্নাহার প্রমুখ।
সভায় আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পদপ্রার্থীদের নিয়ে মুখোমুখি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত হয়।