বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কনফারেন্স রুমে শুক্রবার মাধ্যমিক পর্যায়ের নারী শিক্ষকদের নিয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান।
কর্মশালায় প্রশাসন ও জনপ্রতিনিধি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগন রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,প.প. অধিদপ্তরের কর্মকর্তা ও জেলা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
- হরিচরণ দাশ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাকশিপ জেলা শাখার আনন্দ র্যালি


