বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে খাদ্য ও পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি বিভাগের
আয়োজনে ও বারটান অবকাঠামো নির্মাণ প্রকল্পের বাস্তবায়নে সমাপনী দিনে প্রশিক্ষক ছিলেন, বারটান প্রকল্পের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জালাল উদ্দিন আকবর। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোকশেদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান প্রশিক্ষক হিসেবে ছিলেন। ৬০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


