বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পুসাবের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার অষ্টম, নবম, দশম শ্রেণির ২৫৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলম।
বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন পুসাব সভাপতি সোহাগ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি আয়শা ইতি, হেপি আক্তার, আজিজা বেগম ও বাদল হাজং বাপ্পি।
উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেডিক্যাল কলেজ ইঞ্জিনিয়ারিং পাবলিক ইউনিভার্সিটি ষ্টুডেন্ট এসোসিয়েশন বিশ্বম্ভরপুর (পুসাব) এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
- ‘জাতীয় নির্বাচনের আগে সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে’
- ছাত্র ইউনিয়নের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত


