বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে মৎস্য বিভাগের বিশেষ অভিযান পরিচালনা করে কোনা জাল ও কারেন্ট জাল প্রকাশ্যে পুড়ানো হয়েছে।
মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা করচার হাওরের জলাশয় থেকে ৫টি কোনা জাল ও কিছু কারেন্ট জাল জদ্ব করে নিয়ে এসে বিশ্বম্ভরপুর বাজারে প্রকাশ্যে পুড়ানো হয়। অবৈধ জালের আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।
জাল পুড়ানো সময় আরো উপস্থিত ছিলেন থানার এসআই উত্তম কুমার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড সহকারি মহাদেব কুমার রায় সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কোনা জাল ও কারেন্ট জাল জব্দ করার সময় জালে আটকা পড়া পোনা মাছ হাওরের জলাশয়ে অবমুক্ত করা হয়।


