বিশ্বম্ভরপুরে পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রস্তুত্তিমূলক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার লালারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও পলাশ ইউনিয়ন শাখা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাশ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বর্ণিক।
বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সমাজ সেবা সম্পাদক অনিমেশ পাল বানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিধু ভূষন দাশ, পলাশ ইউনিয়ন শাখার সভাপতি রুপেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক স্বপন পাল, কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ, সলুকাবাদ-ধনপুর ইউনিয়ন শাখার সভাপতি রাকেশ হাজং, ইউপি সদস্য জগন্নাথ বিশ্বাস, রামেন্দ্র দাশ, সেবক দাশ প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গা পূজায় বৈশিক মহামারী করোনা ভাইরাস চলমান সময়ে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নিয়ম নীতি অনুসরন করে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত ভাবে পূজা উদযাপন করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।