বিশ্বম্ভরপুরে প্রফুল্ল কুমার সিংহ মেধা বৃত্তি প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের প্রফুল্ল কুমার সিংহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছ। মঙ্গলবার দুপুরে রতারগাঁও স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইয়াছিন আহমদ মহসিন।
মোহন মিয়া বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রফুল্ল সিংহ’এর ছেলে শিক্ষক মঙ্গল সিনহা। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. মনির হোসেন, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সলুকাবাদ ইউনিয়ন মুুক্তিযোদ্ধা কামান্ডার   
নজরুল ইসলাম, রতারগাঁও স্কুলের সহকারি শিক্ষক আব্দুল কদ্দুস, হাবিবুর রহমান, হারুনুর রশিদ, রতারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, প্রধান শিক্ষক শহিদুল হক ভূইয়া, ডা. নজরুল ইসলাম, অঞ্জন কুমার পাল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান নাজিম।
আরো উপস্থিত ছিলেন প্রফুল্ল কুমার সিংহ’র স্ত্রী থাম্পাল সিংহা, পুত্রবধূ রিনা সিংহা ।