বিশ্বম্ভরপুরে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি উপজেলা  সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণি সম্পদ কার্যালয় প্রশিক্ষণ কক্ষে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ভেট্যানারী সার্জন ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণি সম্পদ অফিসের মো. তোফায়েল আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, ডিবিডি কলেজের সহ-অধ্যাপক মো. মজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ভার্ড উপজেলা ম্যানেজার মো. মুসলে উদ্দিন, খামারীদের পক্ষে মো. আবুল কালাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন খামার প্রতিনিধি ও কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।