বিশ^ম্ভরপুর প্রতিনিধি
বিশ^ম্ভরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস অবহেলায় পড়ে রয়েছে। নিরাপত্তাহীনতা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় দীর্ঘদিন ধরে অফিসের কাজকর্ম পরিচালিত হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা।
জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসটি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের পেছনে ৩য় তলায় অবস্থিত। তিন কক্ষ বিশিষ্ট কক্ষের দরজা জানালাগুলো ভাঙা থাকায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিসসামগ্রীর নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। প্রায় এক যাবৎ এভাবেই চলে আসছে প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম। যে কোন মুহূর্তে চুরিসহ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, ৪-৫ মাস আগে অফিস সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। কবে যে বরাদ্দ আসবে তার কোন নিশ্চয়তা নেই। অফিসে কম্পিউটার,ল্যাপটপসহ সরকারি জরুরী কাগজপত্র নিরাপত্তাহীনতায় রয়েছে। ’


