বিশ্বম্ভরপুরে প্রার্থীদের নিয়ে আইন শৃংখলা বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের সমন্বয়ে আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ গণমিলনায়তনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
নির্বাচনের আচরণ বিধি ও আইন শৃংখলা বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী ও রিটার্নিং অফিসার ফজলুর রহমান তালুকদার, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান। এ ছাড়াও মুক্ত আলোচনায় প্রতিদন্দি প্রার্থীদের পক্ষ  থেকে ও বিভিন্ন স্থরের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদ প্রার্থীগণ অংশগ্রহণ করেন।