বিশ্বম্ভরপুরে প্রার্থী বাছাইয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবি সন্তান কমান্ডের

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় ইউপি নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ত্যাগী আ.লীগ নেতাদেরকে আ.লীগের দলীয় প্রার্থী মনোনয়ন প্রদানের জন্য মুক্তিযোদ্ধো সন্তান কমান্ডের দাবি জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কার্যালয়ে সভার মাধ্যমে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নীতি নির্ধারকবৃন্দের কাছে তারা এই অনুরোধ জানান।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের  আহবায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক কামাল হোসেন,সদস্য মো. মাহমুদ আলী,গোলাম মেরাজ,পারভেজ আহমেদ দুলাল, মকবুল হোসেন প্রমুখ।