বিশ্বম্ভরপুরে প্রার্থীদের নিয়ে আইনশৃংখলা বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ গণমিলনায়তনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। নির্বাচনের আচরণ বিধি ও আইন শৃংখলা বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী ও রিটার্নিং অফিসার মো. ফজলুর রহমান তালুকদার, থানার ওসি মুহাম্মদ   সহিদুর রহমান।  মত বিনিময় সভায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদ প্রার্থীগণ অংশগ্রহণ করেন।