বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে প্রিপট্রাষ্ট অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে নির্বাচিত সম্ভাব্য নারী জনপ্রতিনিধি গণের সার্বিক সহায়তা করার লক্ষে সেচ্ছাসেবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রিপট্রাষ্টের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। সভায় মূল বিষয়বস্তু নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন প্রিপট্রাষ্টের প্রোগ্রাম অফিসার মাঈনুল হোসেন ও এমএ রাজ্জাক। মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়ন থেকে মোট ৩০জন সেচ্ছাসেবক নারী/পুরুষ অংশগ্রহণ করেন।

