বিশ্বম্ভরপুরে প.প. বিভাগের লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মশালা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পরিবার পরিকল্পনা বিভাগের বটম আপ প্রজেকশন বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে প. প. কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, রিসোর্স পার্সন হিসেবে ছিলেন প. প. অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নিয়াজ মো. কামালী, এফপিসিএসটিকিউএটি আঞ্চলিক সুপারভাইজার ডা. ওমর গুল আজাদ, প্রোগ্রাম অফিসার ফারহানা ইয়াসমিন প্রমুখ।