বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী/খাল, পুন:খননের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর আলোকে স্কীম বাছাই, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন এবং সার্বিক অগ্রগতি বিষয়ক উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপ-সহকারি প্রকৌশলী মো. মনসুর রহমান সার্বিক অগ্রগতি সম্পর্কে সবাইকে অবহিত করেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় পিআইসি গঠন, যাচাই বাছাই ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যলোচনা করা হয়। চলতি বছর উপজেলায় মোট ২৬টি পিআইসি গঠনের প্রস্তাব করা হয়।


