বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফাজিলাতুনেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ আয়োজনের এক প্রস্তুত্তি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক সহ শিক্ষক প্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। টুনামেন্টে সফল ভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪টি টিমের অংশগ্রহণে আগামী ২৭ মে ২০২১ থেকে টুর্নামেন্ট শুরু হবে।


