বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব (১৭) বালক ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, সহকারী কমিশনার ( ভূমি) মো. স্বজল মোল্লা, থানার ওসি সুরঞ্জিত তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জাদ আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনাজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা প প কর্মকর্তা মোঃ আব্দুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় ধনপুর আসমত আলী উচ্চ বিদ্যালয় একাদশ কে মেরুয়া খলা মমিনিয়া ফাজিল মাদ্রাসা এক গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন সোহাগ, জাহাঙ্গীর ও আরফিন সানি।