বিশ্বম্ভরপুরে বজ্রপাতে নিহত ১, আহত ১

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বজ্রপাতে জিয়াউল হক নিহত ও ওসমান মিয়া আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার করচার হাওর পাড় থেকে বোর ধান আনার পথে আদুখালী গ্রাম নামক স্থানে পলাশ ইউপির রনবিদ্যা গ্রামের সাফিকুল ইসলামের পুত্র জিয়াউল হক (২৫) বজ্রপাতে নিহত হন এবং একই গ্রামের আ. রাজ্জাকের পুত্র ওসমান মিয়া (৩০) আহত হন।