বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিদ্যা দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুরে বন্ধু সমিতির উদ্দ্যেগে ১৪ ফুট সরস্বতী প্রতিমা নির্মাণ করে পূজা অর্চনা করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত দি লিটল বার্ড একাডেমি, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় আরতি প্রতিযোগিতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবনকৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।
এছাড়াও আদুখালি গ্রামে এ উপলক্ষে নৌকা পূজা অনুষ্ঠিত হয় এ পূজাতেও শত শত ভক্তবৃন্দের সমাগম হয়।


