বিশ্বম্ভরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলাব্যাপি ধরাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর গ্রামে ১২০ জন ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর।    
এসময় উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, সোসাইটির জেলা ইউনিটের অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য রাহুল দে পাপলু, যুব প্রধান জুনায়েদ আহমেদ, যুব সদস্য মো.ফারুক মিয়া, হোসাইন আহমদ তানভীর, সোয়েভ আবেদীন প্রমুখ।