স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে কুয়েত প্রবাসীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কুয়েত বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী শহীদ ইসলাম পাপলু’র অর্থায়নে এই শাড়ি বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র দেবনাথ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাড. অঞ্জন ভৌমিক, সাবেক ইউপি সদস্য রুপেন্দ্র দেবনাথ বেনু, সাবেক ছাত্রলীগ নেতা কল্লোল চৌধুরী, মিনতি রানী দেবী, সৃজন দেবনাথ।
আলোচনা সভা শেষে পলাশ ইউনিয়নের আদুখালী, বাঘগাঁও, রসুলপুর, ধরেরপাড়, মজুমদারী, পদ্মনগর, গোবিন্দনগর, পেয়ারিনগর, লালারগাঁও গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুইশত পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করেন অতিথিরা।
- সুজন মিয়াকে নিয়ে র্যাব’র সংবাদ সম্মেলনের বক্তব্য ভিত্তিহীন বিবৃতি কৃষক সংগ্রাম সমিতির
- ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদের মৃত্যুতে শোকসভা


