বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে সাবেক সংসদ সদস্য কমরেড বরুণ রায়ের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উদীচী উপজেলা শাখার সাবেক সভাপতি চিত্তরঞ্জন গোস্বামী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ দিলীপ কুমার বর্মন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জাতীয় যুব সংহতি সভাপতি মহিম উদ্দিন মহিম, উদীচী শিল্পী গোষ্ঠীর জহির মিয়া, সুমন চক্রবর্তী ও রাখেশ হাজং প্রমুখ।
সভার পূর্বে প্রয়াত নেতা বরুন রায়ের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে বিশেষ প্রার্থনা করা হয়।
- লাফার্জ সুরমা সিমেন্ট শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৮ ডিসেম্বর
- ছাতকে ছাত্রলীগ নেতা মাসুদের মৃত্যুবার্ষিকী পালন


