বিশ্বম্ভরপুরে বাঁধের কাজ উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা বাদাঘাট (দ.) ইউপির পরানগাঁও এলাকায় ফসল রক্ষা বাঁধের ২২নং পিআইসির কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মো. মনসুর রহমান, বাদাঘাট (দ.) ইউপির চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ২২নং পিআইসির সভাপতি হাবিবুর রহমান, উপজেলা কমিটির সদস্য মো. মকলিস মিয়া, হুমায়ূন কবির মৃধা, আ. হাসিম, স্বপন কুমার বর্মন, পাউবোর অফিস সহকারি মো. আলামিন সহ এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।